Powered By Blogger

Sunday, June 14, 2020

সেবার ধারাবাহিকতায় আবাও এস আলম গ্রুপ




সেবার ধারাবাহিকতায় আবারও #এস_আলম_গ্রুপ।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্হাপনের জন্য  ৮৫,০০,০০০/=লক্ষ টাকার ওয়ার্ক অডার্র প্রদান।

এস আলম গ্রুপের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ওয়ার্ক অর্ডারটি প্রদান করেন এস আলম গ্রুপের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ সাহেবের ব্যক্তিগত সহকারি জনাব অাকিজ উদ্দিন চৌধুরী।

তথ্য সূত্র : Borhan Uddin ভাই






Saturday, May 23, 2020

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আলমের বড় ভাই মোরশেদুল আলম




শোকাহত   শোকাহত   শোকাহত
------------------------------------

 একটি বটবৃক্ষ হারালাম আমরা পটিয়াবাসী

পটিয়াবাসীর জন্য অত্যন্ত দুঃখের একটি খবর। 

পটিয়া তথা দক্ষিণ চট্টলাবাসীর দিন বদলের অন্যতম হাতিয়ার।
যে পরিবারের হাত ধরে পটিয়া তথা চট্টলাবাসী  অারোহণ করছে উন্নতির চরম শিহড়।

যে পরিবার প্রতি নিয়ত স্বপ্ন দেখে 
পটিয়া তথা চট্টগ্রাম বাসীকে নিয়ে।
সেই পরিবারটি  হল এস আলম পরিবার।

কিন্তুু পটিয়া তথা দক্ষিণ চট্টলাবাসীর জন্য বড় হৃদয় 
বিদারক একটি অধ্যায় আজ রচিত হল।
তা হল এসআলম গ্রুপের সম্মানিত  চেয়ারম্যান জনাব আলহাজ্ব শ্রদ্ধেয়  সাইফুল আলম মাসুদ স্যারের বড় ভাই জনাব মোরশেদ আলম ১০.৫০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

 (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন)।
 দেশের এই ক্রান্তিলগ্নে একজন মুরব্বিকে হারানোয় যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়।  রত্নগর্ভা এসআলম পরিবারের একজন সদস্য হারিয়ে আমরা গভীর ভাবে শোকাহত। 

জনাব মোরশেদ আলম বেসরকারী এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক, এসআলম সুপার এডিবল অয়েল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেড এর চেয়ারম্যান ছিলেন।
তাঁর বিদাহী আত্মার মাগফেরাত কামনা করছি সাথে সাথে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুক। (আমীন)।

Thursday, May 21, 2020

এই ঈদ হবে পরিবার ছেড়ে প্রথম ঈদ





একটি ভুল সিদ্ধান্ত হতে পারে সারা জীবনের কান্না!!!

বীর পটিয়ার বিভিন্ন পেশার ভাই-বোনেরা জীবিকার তাগিদে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এবারের ঈদ অামরা বিগত ঈদের মত পরিবারের সাথে কাটাতে পারছি না। পরিবার ছাড়া ঈদ অাসলে কতটা বেদনাদায়ক, তা শুধু পরিবার ছেড়ে যারা দূরে অবস্থান করছে তারাই ভালো বুঝে। কিন্তু পরিবারের স্বার্থই যেখানে মুখ্য সেখানে অামাদের দূরে থাকা উচিত। দেশের অাইনকে সম্মান করে, পরিবারের মানুষদের সুস্থ রাখতে অামরা কি এবছর ঈদ নিজ নিজ কর্মস্থলে কাটাতে পারি না? একটা বছর হয়তো অামরা সেক্রিফাইস করলাম অারকি। পরিস্থিতি স্বাভাবিক হলে যেদিন অামরা বাড়ি ফিরবো, সেদিনই হবে অামাদের বড় ঈদ! নিজেকে দূরে রেখে পরিবারকে সুস্থ রাখতে পারটায় অনেক অানন্দের। পরিবার তথা দেশের মঙ্গলের জন্য অনেকসময় নিজের সুখ বিসর্জন দিতে হয়। এই বিসর্জন ভালো লাগার, ভালো থাকার, ভালো রাখার। অাসুন নিজের পরিবারের প্রতি আমরা দায়িত্বশীল আচরণ করি। 

ইতোমধ্যে, অনেক ব্যাংকার ভাইদের সাথে কথা হয়েছে তারা প্রায় সবাই এবার বাড়ী না অাসার অঙ্গীকার করেছেন। এটি নি:সন্দেহে ভালো উদ্যোগ। এমন উদ্যোগ নেয়া ভাইদের স্যালুট। করোনা মহামারী থেকে মুক্তি পেলে অামরা সামনের বছরগুলোতে পরিবারের সাথে ঈদ করবো ইনশা অাল্লাহ।

যে যেখানে আছেন সুস্থ থাকুন, সচেতন থাকুন, একে অন্যের জন্য দোয়া করুন।

Saturday, February 15, 2020

পটিয়ার এক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

পটিয়ার এক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা 



শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ওসমান ডেঙ্গাপাড়া ৯নং ওয়ার্ডে আত্মহত্যার এ ঘটনা ঘটে।

ওসমান গনি ইসলামী ব্যাংক লিমিটেডের টেকনাফ শাখায় চাকরি করতেন বলে জানা গেছে।
ছেলের আত্মহত্যার ঘটনায় বাবা আইয়ুব আলী বাদি হয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

এলাকার মানুষের বরাত দিয়ে জানা যায় সে ব্যাংক কর্মকর্তা তার বিয়ে সংক্রান্ত কোনো এক কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তারা,
এ বিষয়ে তার বাবা বাদী হয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন,

এ বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান তার পরিবারের মাধ্যমে তিনি জানতে পারেন, ব্যাংক কর্মকর্তা বিয়ে সংক্রান্ত  সংক্রান্ত কোনো এক কারণে সে আত্মহত্যা করেছেন এটা তার পরিবার ও স্পষ্ট করে বলতে পারেনি।

পুলিশ অনুসন্ধানে নেমেছেন পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য,  ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মৃত্যুর কারণ আপনাদের জানানো হবে।

Thursday, January 30, 2020

ব্যাংকিং একটি বিপদজনক পেশা

ব্যাংকিং একটি বিপদজনক পেশা


★ টাকা অংকে একটা শূণ্য বেশি হয়ে গেলেও অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে...
★ অবিকল আসল টাকার মত দেখতে নকল টাকা ধরতে না পারলে নিজের পকেট থেকে দিতে হবে।
★ টাকা গুনে নিতে কম নিলে নিজের পকেট থেকে দিতে হবে।
★ চেক ডেবিট করতে গিয়ে ফ্রড সাইন, চেক ধরতে না পারলে বড় রকমের ঝামেলায় পড়বেন।
★ আপনার একটা সাইন, আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে।

 ব্যাংকিং একটা চ্যালেঞ্জিং জব... প্রতি মূহুর্তে রিক্স ট্যাকেল দিয়ে সেবা দিচ্ছে ব্যাংকাররা...

একজন ব্যাংকার জন্মগত ভাবে ৬ষ্ট ইন্দ্রিয় নিয়ে জন্মায়...
এমন লুতুপুতু ৫ টা ইন্দ্রিয় নিয়ে ব্যাংকিং হয় না।

নতুবা ব্যাংকিং আপনার জন্য নয়!!! 🙂

লেখক- এরফান রাফি

Monday, January 27, 2020

এস আলমের মালিকানাধীন ব্যাংকে কখন নিয়োগ হবে


আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, এই মুহূর্ততে এস আলমের মালিকানাধীন ব্যাংকের নতুন করে কোন নিয়োগের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, আপনারা যারা বলছেন এই সময়ে নিয়োগ হবে,  ঐ সময়ে নিয়োগ হবে। এগুলো সব ভিত্তিহীন ও গুজব।

এভাবে নিয়োগ নিয়ে জনমনে দয়াকরে বিভ্রান্তি ছড়িয়েননা, পূর্বের নিয়োগের কাজ এখনো সম্পন্ন হয়নি, সুতরাং এখন নতুন করে নিয়োগ বিজ্ঞতি দিবে বলে মনে হয়না, যদি নিয়োগ সংক্রান্ত কোন খবরাখবর আসে সেটা আগে এখান থেকেই জানবেন।

দয়া করে এসব নিয়ে বিভ্রান্তকর সংবাদ ছড়াবেননা, কারন এতে জনমতে আতংক সৃষ্টি হয়।

নিয়োগ সংক্রান্ত সকল নিউজ এখানে পাবেন, এবং ইউটিউবে Newaz Presents চ্যানেলে বিস্তারিত আলোচনা সমেত ভিডিও দেওয়া হয়, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

পরিশেষে আমাদের শ্রদ্ধেয় সাইফুল আলম মাসুদ স্যারের সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্থতা কামনা করে দোয়া করবেন।

এটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন

সাথে থাকুন

ধন্যবাদ

Sunday, January 26, 2020

ব্যাংকারদের শহর পটিয়া



এস আলম গ্রুপের কর্ণধার জনাব সাইফুল আলম মাসুদ স্যারে কল্যানে আজ পটিয়ার তথা চট্টগ্রামের প্রায় ঘরে ঘরে এখন ব্যাংকার আর ব্যাংকার!


কারো কি ধারণা আছে এই ব্যাংক জবের জন্য কত বেকার যুবক মুখিয়ে আছে?

আপনি যে জবটা কোন কিছুর বিনিময় ছাড়া পেয়ে গেছেন, সে একি জবটা হাজার হাজার বেকার যুবক যেকোন কিছুর বিনিময়ে পেতে মরিয়া হয়ে আছেন,

সুতরাং যে জবটা আপনি পেয়েছেন সে চাকরিটাকে ভালবাসুন মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন

আর শ্রদ্ধেয় স্যারের জন্য দোয়া করবেন


আপনার যারা এখনো চাকরি পাননি তারা হতাশ হবেননা,  ভরসা রাখুন আর চেষ্টা করে যান

ধন্যবাদ

Friday, January 24, 2020

যে সকল ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার আছে


চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপের সিংহভাগ শেয়ার যে ব্যাংক গুলোতে আছে তার মধ্য বেশ কিছু ব্যাংক এ হল ইসলামি শরীয়া ভিত্তিক ব্যাংক।

এই শিল্প গ্রুপের মালিকানায় যে ব্যাংক গুলো আছে সেগুলো হল
  1.  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
  2. স্যোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ
  3. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ
  4. বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ
  5. ইউনিয়ন ব্যাংক লিঃ
  6. এন আর বি গ্লোবাল ব্যাংক লিঃ (বর্তমানে যা গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড নামে নামকরণ করা হয়েছ)  


আরো কয়েকটি ব্যাংক এবং ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনের শেয়ারহোল্ডার চটগ্রামের এই শিল্প গ্রুপ।

নিয়োগ সংক্রান্ত আপডেট!

নিয়োগ সংক্রান্ত আপডেট  #important  নিয়োগ সংক্রান্ত আপডেট সময়ে সময়ে আমাদের পেইজের মাধ্যমে পাবেন সুতরাং বার বার একি প্রশ্ন না করে ধৈর্য ধরার অ...